ডেইলি বাংলাগ্রাম

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে দেওয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে দেওয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৫ পৃষ্ঠার এই রায়ের অনুলিপি প্রকাশ করা হয়। সেখানে প্রতিষ্ঠানটিকে দ্রুত এই বকেয়া কর পরিশোধ করার কথা বলা হয়েছে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা কর গ্রামীণ কল্যাণকে পরিশোধ করতে হবে বলে আদেশ দিয়েছিলেন আদালত। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সেদিন এই রায় ঘোষণা করেছিলেন।

আদালতের নির্দেশনায় করের অর্থ পরিশোধের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। রায়ে বলা হয়, আগামী তিন অর্থবছরের ভেতরে গ্রামীণ কল্যাণকে দাবিকৃত এই সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে।