ডেইলি বাংলাগ্রাম

সৌদি প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

সৌদি প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। চলমান পরিস্থিতিতে স্থানীয় কর্তৃপক্ষের সব নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দূতাবাসের প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ছবি বা ভিডিও ধারণ এবং তা ইন্টারনেটে ছড়ানো স্থানীয় আইনে শাস্তিযোগ্য অপরাধ। তাই ফেসবুক, ইউটিউব কিংবা এক্সের মতো সামাজিক মাধ্যমে এসব প্রচার এবং মোবাইলে সংরক্ষণ করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। সেই সঙ্গে ঝুঁকিপূর্ণ ও জনাকীর্ণ এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে দূতাবাস।

যেকোনো সহায়তায় প্রবাসীদের জন্য কয়েকটি হটলাইন নম্বর দেওয়া হয়েছে। শ্রম বিষয়ে ৮০০১০০০১২৫, পাসপোর্টের জন্য ৮০০১০০০১২৬ এবং ডিপ্লোম্যাটিক উইংয়ের জন্য ৮০০১০০০১২৮ টোল ফ্রি নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া মৃত্যুর তথ্য জানাতে হটলাইন নম্বর +৯৬৬৫৭০২১২১৮০ এবং নিয়মিত হালনাগাদ তথ্যের জন্য দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ (https://www.facebook.com/bdembassyriyadh) দেখার অনুরোধ করা হয়েছে।