সাত দফা দাবি না মানলে ১৬ ও ১৭ অক্টোবর এলপিজি বিক্রি বন্ধের হুঁশিয়ারি
সাত দফা দাবি পূরণ না হলে আগামী ১৬ ও ১৭ অক্টোবর (বৃহস্পতিবার ও শুক্রবার) সারাদেশে এলপি গ্যাস বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি।
সাত দফা দাবি পূরণ না হলে আগামী ১৬ ও ১৭ অক্টোবর (বৃহস্পতিবার ও শুক্রবার) সারাদেশে এলপি গ্যাস বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। সোমবার (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সভাপতি সেলিম খান।
ব্যবসায়ীরা জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লাইসেন্স ফি এবং সিলিন্ডার ওঠানামাসহ সামগ্রিক খরচ বেড়ে গেছে। তাই তাদের কমিশন ৭ শতাংশ নির্ধারণ করতে হবে। অন্যান্য দাবির মধ্যে রয়েছে—গ্যাস সরবরাহে ব্যর্থ কোম্পানির সিলিন্ডার সরকারি বা নিজস্ব উদ্যোগে রিফিল করা, চালানে মূল দাম লেখা এবং গ্যাস পৌঁছে দিতে না পারলে কোম্পানি কর্তৃক গাড়ি ভাড়া দেওয়া। এছাড়া বৈধ কাগজপত্র থাকার পরও রেলিং সংক্রান্ত মামলা এবং ভোক্তা অধিকারের অযৌক্তিক জরিমানা বন্ধের আহ্বান জানান তারা।
সম্প্রতি গত ৪ অক্টোবর এলপিজির দাম বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি ১২ কেজির সিলিন্ডারের দর ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে। পাশাপাশি অন্য সব আকারের সিলিন্ডারের দামও বৃদ্ধি করা হয়।