ডেইলি বাংলাগ্রাম

নভেম্বরের শুরুতে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নভেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

নভেম্বরের শুরুতে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নভেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। ওই সময় থেকেই সেখানে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে। সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে দেশি-বিদেশি এয়ারলাইন্সের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানান। তিনি জানান, বিমানবন্দরটি থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে প্রায় ৩ হাজার ৪০০ যাত্রী গন্তব্যে পৌঁছাতে পারেননি। মন্ত্রী জানান, ফ্লাইট বাতিলের শিকার যাত্রীদের কোনো ফি ছাড়াই টিকিট নতুন করে ইস্যু করা হবে। পাশাপাশি যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে, তাদের অন্য বিমানবন্দর দিয়ে দ্রুত গন্তব্যে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আটকে পড়া যাত্রীদের দ্রুত সৌদি আরবে পাঠাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তৎপরতা চলছে। বৈঠকে বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জানান, রিয়াদে সরাসরি ফ্লাইট বন্ধ থাকায় বিকল্প পথ ব্যবহার করে যাত্রীদের সেখানে পৌঁছে দেওয়ার কাজ চলছে।