ডেইলি বাংলাগ্রাম

রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

রাজধানীর সেগুনবাগিচায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলার চেষ্টার অভিযোগে এ এন এম আয়াস নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

রাজধানীর সেগুনবাগিচায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলার চেষ্টার অভিযোগে এ এন এম আয়াস নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব। শনিবার (১০ অক্টোবর) দুপুরে শিল্পকলা একাডেমির সামনের দেয়াল থেকে শাহবাগ থানা-পুলিশ তাকে আটক করে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেয়ালে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার চেষ্টা করছিলেন আয়াস। সেখান থেকে তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

এর আগে গত ৫ অক্টোবর সেগুনবাগিচার ওই ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করার পাশাপাশি সেখানে ডাস্টবিন ও বসার বেঞ্চ বসানো হয়। এছাড়া সীমানা প্রাচীর সংস্কার করে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও সত্যজিৎ রায়সহ শিল্প-সংস্কৃতির ১০ জন বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়েছিল।