ডেইলি বাংলাগ্রাম

জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনার ডেরেক লোহ।

জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনার ডেরেক লোহ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সিঙ্গাপুরের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং। এছাড়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া ও সাব-সাহারা আফ্রিকান ডিরেক্টরেটের কান্ট্রি অফিসার ম্রিথিনি টিজি গ্রিথারানও এতে অংশ নেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ, শিল্প ও বাণিজ্যের প্রসার, গণতন্ত্রের অগ্রগতি, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন রাষ্ট্রীয় সংস্কারের বিষয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।