ডেইলি বাংলাগ্রাম

আমিরের পরামর্শ নিয়ে সব সত্য প্রকাশ করবেন জামায়াত নেতা আখতারুজ্জামান

বিমানবন্দরে সরকারি কাজে বাধা এবং কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান।

আমিরের পরামর্শ নিয়ে সব সত্য প্রকাশ করবেন জামায়াত নেতা আখতারুজ্জামান

বিমানবন্দরে সরকারি কাজে বাধা এবং কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। কারাগার থেকে বের হয়ে তিনি জানান, দলের আমির ডা. শফিকুর রহমানের দিকনির্দেশনা ও অনুমতি সাপেক্ষে তিনি সব সত্য জাতির সামনে তুলে ধরবেন।

কারাফটকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতারুজ্জামান বলেন, সত্য ও ন্যায়ের রাজনীতি কখনোই পরাজিত হয় না। চূড়ান্ত ফলাফল পেতে কিছুটা সময় লাগলেও শেষ পর্যন্ত ন্যায়েরই জয় নিশ্চিত। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীন দেশের আদর্শ বাস্তবায়ন করার প্রত্যয় জানান। একই সঙ্গে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আল্লাহর সন্তুষ্টির পথে রাজনীতি করার কথা বলেন।

কারাগারের সামনে উপস্থিত জামায়াত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, তাদের উপস্থিতি তাঁর মনোবল অনেক বাড়িয়ে দিয়েছে। এই শক্তি নিয়ে তাদের প্রতিবাদী কর্মকাণ্ড সামনে এগিয়ে যাবে। তবে পুরো বিষয়টি বিস্তারিতভাবে জানানোর আগে তিনি দলীয় প্রধানের সুস্পষ্ট নির্দেশনার অপেক্ষায় আছেন বলে মন্তব্য করেন।