ডেইলি বাংলাগ্রাম

বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও এগোবে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ ও তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও এগোবে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ ও তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। স্থানীয় সময় শুক্রবার (৯ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে 'সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ' শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। বক্তব্যে তিনি উল্লেখ করেন, দুই দেশের জনগণের মধ্যে শত বছরের ঐতিহ্যবাহী মেলবন্ধন রয়েছে এবং আন্তর্জাতিক পরিসরে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা রাখে।

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় এবং সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। এর মূল প্রতিপাদ্য ছিল 'বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক-বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত'। অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান সংস্কার কার্যক্রম, ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা এবং উভয় দেশের মধ্যকার পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। এতে বিভিন্ন দেশের কূটনীতিক, শিক্ষাবিদ ও গবেষকরা অংশ নেন।

সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ড. ইয়াসিন আকতাই এবং অধ্যাপক ড. মোকাররম হোসাইন। উদ্বোধনী বক্তব্য দেন ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের ভাইস রেক্টর অধ্যাপক ড. মেহমেদ আদাক। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তুরস্ক ও বাংলাদেশের আইনপ্রণেতা এবং প্রতিনিধিরা বক্তব্য দেন, যাঁদের মধ্যে আকিফ ইলমাজ, মোস্তফা কায়া, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, অধ্যাপক ড. ইরফান আহমেদ, ড. এস এম খালেদুজ্জামান, মাহমুদ গকসু, নুরুল ইসলাম সাদ্দাম ও এমরুল্লাহ ডেমির উপস্থিত ছিলেন। সিপিএসআরের চেয়ারম্যান ড. হাফিজুর রহমানের স্বাগত বক্তব্যের পর সমাপনী বক্তব্য দেন অধ্যাপক ড. উসমান আকগুল এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. এ এস এম মাহমুদুল হাসান ও মো. মহিব্বুল্লাহ।