ডেইলি বাংলাগ্রাম

যান্ত্রিক ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে দেশের পথে বিমান

যান্ত্রিক গোলযোগ মেরামতের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাপানের নারিতা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইট বিজি-৩৭৭।

যান্ত্রিক ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে দেশের পথে বিমান

যান্ত্রিক গোলযোগ মেরামতের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাপানের নারিতা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইট বিজি-৩৭৭। বৃহস্পতিবার জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে উড়োজাহাজটি উড্ডয়ন করে। এর আগে কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটটির নির্ধারিত যাত্রা পিছিয়ে যায়।

আগের সূচি অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ফ্লাইটটি ছাড়ার কথা ছিল। যাত্রী তোলার পর উড়োজাহাজটি রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত ধরা পড়ে। ফলে পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়ন স্থগিত করেন। নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর পাইলট যাত্রীদের যান্ত্রিক সমস্যার কথা জানিয়ে বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করেন।

পরে উড়োজাহাজটিকে পার্কিং এলাকায় ফিরিয়ে নিয়ে মেরামতের কাজ শুরু করেন প্রকৌশলীরা। ত্রুটি সারাতে সময় লাগায় প্রধানমন্ত্রী, তাঁর সফরসঙ্গী ও সাধারণ যাত্রীরা বিমান থেকে নেমে বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করেন। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা ও মেরামত শেষে উড়োজাহাজটি চলাচলের উপযোগী হলে তা ঢাকার পথে উড়াল দেয়।