ডেইলি বাংলাগ্রাম

শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও তাহসিফ ধারণ করেননি: জুলকারনাইন সায়ের

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের বহুল আলোচিত ভিডিওটি বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি ধারণ করেননি।

শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও তাহসিফ ধারণ করেননি: জুলকারনাইন সায়ের

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের বহুল আলোচিত ভিডিওটি বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি ধারণ করেননি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টা ৩৯ মিনিটে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান আলজাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। বাহিনীর একাধিক দায়িত্বশীল কর্মকর্তার বরাতে তিনি নিশ্চিত করেন, কুর্মিটোলা বিমানবন্দরে উড়োজাহাজে ওঠার ওই দৃশ্য তাহসিফের তোলা নয়। এর আগে সামাজিক মাধ্যমে জোর গুঞ্জন ছড়িয়েছিল যে ভিডিওটি তিনিই করেছিলেন।

তাহসিফের চাকরি হারানোর কারণ ব্যাখ্যা করে সায়ের জানান, ২০২৪ সালের আগস্টে সশস্ত্র বাহিনীর নীতিমালা পরিপন্থী কাজে যুক্ত থাকায় তাহসিফসহ কয়েকজন জুনিয়র কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। একই সময়ে ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের অভিযোগে আটক এক স্কোয়াড্রন লিডার বর্তমানে কারাগারে রয়েছেন। এই আলোচনার মধ্যেই বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট থেকে তাহসিফ সাউরির ভাসমান মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ি।

এর আগে গত জুলাইয়ের এক পডকাস্টে ভিডিওটির কারণেই চাকরি গেছে কি না—এমন প্রশ্নে তাহসিফ বলেছিলেন, ‘হতে পারে’। তবে ‘আমার দেশ’ পত্রিকায় বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে তাঁর নাম জড়ানোর বিষয়টিকে তিনি অপপ্রচার বলে দাবি করেছিলেন। এ বিষয়ে আইএসপিআর আগেই প্রতিবাদ জানিয়ে স্পষ্ট করেছিল, তাহসিফসহ দুই কর্মকর্তাকে প্রচলিত সামরিক বিধি মেনেই অবসরে পাঠানো হয়েছে। বিদেশি কোনো সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তাঁদের বরখাস্ত করা হয়নি।