প্রধানমন্ত্রী তারেক রহমানের বিমানে যান্ত্রিক ত্রুটি, ঢাকা ফেরা বিলম্বিত
জাপান সফর শেষে দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজে যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে।
জাপান সফর শেষে দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজে যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটটির টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তবে উড্ডয়নের নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট ত্রুটির কারণে যাত্রায় বিলম্বের বিষয়টি জানান এবং এজন্য দুঃখ প্রকাশ করেন।
এর আগে গত ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপানে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে অংশ নেন। এ ছাড়া সরকারপ্রধান জাপানের বিভিন্ন শীর্ষস্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান এবং আর্থিক সংস্থার চেয়ারম্যান ও প্রধান নির্বাহীদের সঙ্গে পৃথক বৈঠক করেন।
এসব আলোচনায় বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। সফরে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে এই ফ্লাইটেই তাঁর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।