ডেইলি বাংলাগ্রাম

কিছু বিচারক মাত্র দুই-তিন ঘণ্টা এজলাসে বসেন: আইনমন্ত্রী

কিছু বিচারক মাত্র দুই থেকে তিন ঘণ্টা এজলাসে বসেন বলে অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

কিছু বিচারক মাত্র দুই-তিন ঘণ্টা এজলাসে বসেন: আইনমন্ত্রী

কিছু বিচারক মাত্র দুই থেকে তিন ঘণ্টা এজলাসে বসেন বলে অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, কেউ কেউ বেলা ১১টায় আদালতে আসেন এবং দুপুর দেড়টা বা দুইটার মধ্যেই কাজ শেষ করে চলে যান। বৃহস্পতিবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে ই-পারিবারিক আপিল আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামলার জট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৪৬ লাখেরও বেশি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এর ফলে বিচারকদের ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে। বিচারালয়ের প্রতি সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে যুগের সঙ্গে তাল মেলানো প্রয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ বিচারকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে তিনি প্রত্যাশা করেন।

বিচার বিভাগকে আধুনিক করার উদ্যোগ সম্পর্কে তিনি জানান, ই-বেইল বন্ড ব্যবস্থার সুফল নাগরিকেরা পেতে শুরু করেছেন। পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্য ও হাজিরা নেওয়ার প্রক্রিয়া নিয়েও কাজ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিমধ্যে কারাগার থেকে আসামিদের ভার্চ্যুয়াল হাজিরার ব্যবস্থা কার্যকর করা হয়েছে।