ডেইলি বাংলাগ্রাম

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

পুরোনো বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় সরিয়ে নেওয়ার পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

পুরোনো বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় সরিয়ে নেওয়ার পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।

মিছিলটি পুরোনো বাণিজ্য মেলার মাঠ থেকে শুরু হয়ে গণপূর্ত কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা জানান, এই মাঠে কোনোভাবেই সচিবালয় স্থানান্তর করতে দেওয়া হবে না। মাঠটি শেকৃবিকে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, গবেষণা মাঠ ফিরে পেতে দীর্ঘদিন শান্তিপূর্ণ আন্দোলন করেও কোনো সমাধান মেলেনি। কোনো কার্যকর অগ্রগতি না হওয়ায় তারা কঠোর কর্মসূচিতে নামতে বাধ্য হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার স্বার্থে মাঠটি ফেরত না পাওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা ঘোষণা দেন।