ডেইলি বাংলাগ্রাম

পিরোজপুরের ঘটনা তদন্তে জামায়াতের কমিটি, প্রতিবেদন ৩ দিনে

পিরোজপুরে এক ব্যক্তির দাফন নিয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

পিরোজপুরের ঘটনা তদন্তে জামায়াতের কমিটি, প্রতিবেদন ৩ দিনে

পিরোজপুরে এক ব্যক্তির দাফন নিয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি ও নূরুল ইসলাম বুলবুল এমপি। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জামায়াতের আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বৈঠকে পিরোজপুরের ঘটনাটি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। গঠিত কমিটি পুরো বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দেখবে এবং এতে দলের কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা চিহ্নিত করবে। তদন্ত কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্থানীয় নেতাকর্মীদের কমিটিকে পূর্ণ সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে।