মিরপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযান, অবৈধ দোকান ও ফুটপাত দখলমুক্ত
রাজধানীর মিরপুর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রাজধানীর মিরপুর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (২৮ অক্টোবর) সকালে মিরপুর-১ নম্বরের শাহ আলী সিটি মার্কেটে গড়ে ওঠা অবৈধ দোকানগুলো অপসারণ করা হয়। এর আগে মিরপুর-১০ নম্বর এলাকার ফুটপাতও দখলমুক্ত করে কর্তৃপক্ষ।
অভিযান চলাকালে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন। তিনি জানান, সাধারণ মানুষের চলাচলের পথ উন্মুক্ত করে দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে ঢাকাকে সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার কথা বলেন তিনি।
প্রশাসক আরও উল্লেখ করেন, যারা পালিয়ে গেছে তারা ষড়যন্ত্র করে সরকারের উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। তবে কোনো ষড়যন্ত্রকে সফল হতে দেওয়া হবে না। পুরো রাজধানীর প্রতিটি ফুটপাত পর্যায়ক্রমে দখলমুক্ত করার ঘোষণা দিয়ে এ বিষয়ে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।