সংবাদ প্রচারে কোনো বিধিনিষেধ নেই: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ দেওয়া হয়নি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ দেওয়া হয়নি। মঙ্গলবার (২৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় এই বিমান সংস্থাটি বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানটি সংবাদমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীল সাংবাদিকতা ও জনস্বার্থে তথ্যপ্রবাহকে সবসময় সম্মান জানায়। গণমাধ্যমকর্মীরা নিজস্ব সম্পাদকীয় নীতি ও পেশাগত বিবেচনা অনুযায়ী বিমানের বিষয়ে স্বাধীনভাবে প্রতিবেদন তৈরি করতে পারবেন। এ ক্ষেত্রে সঠিক ও নির্ভুল তথ্যের প্রয়োজনে বিমানের জনসংযোগ বিভাগ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
তথ্যভিত্তিক ও পেশাদার সহযোগিতার মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে বলে বিমান প্রত্যাশা করে। একই সঙ্গে যাত্রীসেবার মানোন্নয়ন ও জনআস্থা ধরে রাখতে সবার গঠনমূলক সহায়তা চেয়েছে সংস্থাটি।