ডেইলি বাংলাগ্রাম

রিয়াদ ও দাম্মামে বিধিনিষেধ: শাহজালালে ১৪৬ ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ২২ হাজার যাত্রী

সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে বিমান চলাচলে বিধিনিষেধের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১৪৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

রিয়াদ ও দাম্মামে বিধিনিষেধ: শাহজালালে ১৪৬ ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ২২ হাজার যাত্রী

সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে বিমান চলাচলে বিধিনিষেধের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১৪৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন এসব ফ্লাইটের ২২ হাজার ২৪১ জন যাত্রী। মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট রয়েছে ৬৯টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি। সরাসরি চলাচলকারী বাতিল ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৯টি এবং সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি ফ্লাইট রয়েছে। এছাড়া রিয়াদ এয়ারের ১১টি ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি ফ্লাইট বাতিল হয়েছে।

অন্যদিকে বিভিন্ন এয়ারলাইনসের ৭৭টি ট্রানজিট ফ্লাইটও বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইন্ডিগোর ৩০টি ও এমিরেটস এয়ারলাইনসের ১৪টি ফ্লাইট। তালিকায় আরও রয়েছে কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট।