ডেইলি বাংলাগ্রাম

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বঘোষিত ২৯ অক্টোবরের বদলে আগামী ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৪ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা বলা হয়েছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদন সংক্রান্ত প্রক্রিয়ার কারণে নির্ধারিত দিনে ফল প্রকাশ সম্ভব হয়নি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল ঘোষণা করা হবে। তবে ফল প্রকাশের সুনির্দিষ্ট সময় ও পদ্ধতি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন। সারা দেশের মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসব শিক্ষার্থী পরীক্ষায় বসেন।