ডেইলি বাংলাগ্রাম

রাজধানীতে ছিনতাই ও ডাকাতি বাড়ার অভিযোগ ডাকসু ভিপির

রাজধানীজুড়ে ছিনতাই, ডাকাতি ও অরাজকতা আশঙ্কাজনক হারে বেড়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

রাজধানীতে ছিনতাই ও ডাকাতি বাড়ার অভিযোগ ডাকসু ভিপির

রাজধানীজুড়ে ছিনতাই, ডাকাতি ও অরাজকতা আশঙ্কাজনক হারে বেড়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি জানান, পরিস্থিতির কারণে নগরবাসী এখন রাতের বেলা বাইরে বের হতে ভয় পাচ্ছেন। কাদের প্রশ্রয়ে এসব বিশৃঙ্খলা চলছে, তা এখন স্পষ্ট বলে তিনি উল্লেখ করেন।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি সংবাদের ছবি যুক্ত করে তিনি এসব কথা লেখেন। প্রকাশিত ওই সংবাদের শিরোনাম ছিল, ইশরাকের সঙ্গে রাইফেল হাতে থাকা সাবেক ছাত্রদল নেতা পাভেলের অস্ত্রের কোনো লাইসেন্স নেই।

ফেসবুক পোস্টে ডাকসু ভিপি প্রশ্ন তোলেন, সরকারি নিরাপত্তা থাকার পরও একজন প্রতিমন্ত্রীর কাছে কেন এত অস্ত্রের মজুত থাকবে। একই সঙ্গে এসব অস্ত্র কী কাজে ব্যবহৃত হয় এবং অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলা হয় কি না, তা নিয়েও তিনি প্রশ্ন করেন।