ডেইলি বাংলাগ্রাম

পদত্যাগ করলেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব সানাউল্লাহ খান

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিবের পদ ছেড়েছেন মাওলানা সানাউল্লাহ খান।

পদত্যাগ করলেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব সানাউল্লাহ খান

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিবের পদ ছেড়েছেন মাওলানা সানাউল্লাহ খান। তিনি সংগঠনের সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন। ব্যক্তিগত কারণ উল্লেখ করে সোমবার তিনি সংগঠনের দায়িত্বশীলদের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।

এর আগে ২৩ অক্টোবর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। সেখানে আলেমদের সংখ্যা চার থেকে কমিয়ে দুজন করায় পরদিনই এর প্রতিবাদ জানায় ওলামা অ্যালায়েন্স। আলেমদের ন্যায্য অধিকারের দাবিতে সংগঠনের এই চলমান প্রতিবাদের মধ্যেই সদস্যসচিব পদ ছাড়লেন। ব্যক্তিগত কারণের কথা বলা হলেও তাঁর এই আকস্মিক সিদ্ধান্তে বিভিন্ন মহলে নানা আলোচনার সৃষ্টি হয়েছে।

এদিকে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স জানিয়েছে, সামগ্রিক আলেমসমাজের স্বার্থ এবং নীতিগত দাবির ভিত্তিতেই তাদের ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক ও সাংগঠনিক ক্ষেত্রে আলেমদের সম্মান এবং ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে বলেও সংগঠনটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে।