পাঠ্যবই বিতর্কের জেরে এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি
পাঠ্যপুস্তক নিয়ে চলমান সমালোচনার মুখে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয়জন কর্মকর্তাকে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
পাঠ্যপুস্তক নিয়ে চলমান সমালোচনার মুখে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয়জন কর্মকর্তাকে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৬ অক্টোবর) এ বিষয়ে একটি আদেশ জারি করে মন্ত্রণালয়।
এনসিটিবি থেকে সরিয়ে এই কর্মকর্তাদের বিভিন্ন সরকারি কলেজ এবং টিচার্স ট্রেনিং কলেজে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল ছাড়তে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ওই দিন বিকেলেই তারা তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।