ডেইলি বাংলাগ্রাম

চোখের স্বাস্থ্যসেবায় ৫ বছরে ১৩০ মিলিয়ন ডলার ব্যয়ের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

আগামী পাঁচ বছরে দেশের চোখের স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৩০ মিলিয়ন ডলার ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চোখের স্বাস্থ্যসেবায় ৫ বছরে ১৩০ মিলিয়ন ডলার ব্যয়ের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

আগামী পাঁচ বছরে দেশের চোখের স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৩০ মিলিয়ন ডলার ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বরাদ্দের মধ্যে বিদেশি বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে ৬০ মিলিয়ন ডলার সংগ্রহ করা হবে। সংগৃহীত এই অর্থ ন্যাশনাল আই কেয়ারের সার্বিক মানোন্নয়নে কাজে লাগানো হবে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এই তথ্য নিশ্চিত করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এস জি এম চৌধুরী সেমিনার হলে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ন্যাশনাল আই হেলথ প্রোগ্রাম বাস্তবায়নে বর্তমানে প্রায় ১০টি আন্তর্জাতিক এনজিও কাজ করছে। এ ছাড়া সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা, পুনর্বাসন ও সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে পরবর্তী বিশ্ব স্বাস্থ্য অ্যাসেম্বলিতে দীর্ঘমেয়াদি একটি প্রস্তাব তোলার প্রাথমিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।