ডেইলি বাংলাগ্রাম

ট্রাকচালক হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

রাজধানীর মোহাম্মদপুরে জুলাই আন্দোলনের সময় ট্রাকচালক মো. হোসেন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

ট্রাকচালক হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

রাজধানীর মোহাম্মদপুরে জুলাই আন্দোলনের সময় ট্রাকচালক মো. হোসেন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এই বিচার শুরুর নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ২৫ নভেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনিসুর রহমান জানান, মামলার মোট ৩৪ জন আসামির মধ্যে শুরু থেকেই ২২ জন পলাতক রয়েছেন। এদিন শুনানির জন্য সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ নয়জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পাশাপাশি জামিনে থাকা দুইজন আদালতে উপস্থিত ছিলেন। তবে অন্য মামলায় কারাগারে থাকায় মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামান নামের এক আসামিকে আদালতে আনা হয়নি।

শুনানিকালে আসামিপক্ষে আইনজীবী এহসানুল হক সমাজী, ফারজানা ইয়াসমিন রাখী, আহসান হাবীব, খায়রুল ইসলাম ও তরিকুল ইসলামসহ অন্যরা আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ এই আবেদনের বিরোধিতা করে বক্তব্য দেয়। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আসামিদের আবেদন খারিজ করে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু করেন।