সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে সুবিধা নিয়েছিলেন মানিক পশারী: সাদিক কায়েম
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে মানিক পশারী নামের এক ব্যক্তি আওয়ামী লীগের সংসদ সদস্যের কাছ থেকে ‘মুক্তিযোদ্ধা খেতাব’ ও নানা সুযোগ নিয়েছিলেন বলে মন্তব্য করেছেন সাদিক কায়েম।
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে মানিক পশারী নামের এক ব্যক্তি আওয়ামী লীগের সংসদ সদস্যের কাছ থেকে ‘মুক্তিযোদ্ধা খেতাব’ ও নানা সুযোগ নিয়েছিলেন বলে মন্তব্য করেছেন সাদিক কায়েম। ডাকসুর ভিপি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রপ্রার্থী সাদিক কায়েম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই দাবি করেন। তিনি আরও উল্লেখ করেন, সাঈদীর নির্বাচনী এলাকার সনাতন ধর্মাবলম্বীরা তাঁর কাছে মায়ের কোলে থাকা সন্তানের মতো নিরাপদ বোধ করতেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, সাঈদীর পক্ষে আদালতে সাক্ষ্য দিতে এসে সুখরঞ্জন বালী সাহসিকতার অনন্য দৃষ্টান্ত তৈরি করেছিলেন। এলাকার সাধারণ মানুষ সাঈদীর বিরুদ্ধে দাঁড়ানো মিথ্যা মামলাবাজদের অত্যন্ত ঘৃণা করত। সেই ক্ষোভ থেকেই মানিক পশারীর মৃত্যুর পর কেউ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে যায়নি। তবে এখন সেই জনঘৃণাকে ধামাচাপা দিতে নানা গল্প বানানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
অন্য একটি বার্তায় সাদিক কায়েম ভবিষ্যতে ইনসাফের বাংলাদেশ গড়ার কথা তুলে ধরেন। তিনি সঠিক পরিকল্পনা এবং দক্ষ নেতৃত্বের মাধ্যমে একটি সমৃদ্ধ ঢাকা শহর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।