ডেইলি বাংলাগ্রাম

টঙ্গীর ঘটনায় শাহজালাল রুমিকে গ্রেপ্তারের সিদ্ধান্ত হয়নি: রাশেদ খাঁন

গাজীপুরের টঙ্গীর মাদরাসায় শিশু নিপীড়নের ঘটনায় শাহজালাল রুমিকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

টঙ্গীর ঘটনায় শাহজালাল রুমিকে গ্রেপ্তারের সিদ্ধান্ত হয়নি: রাশেদ খাঁন

গাজীপুরের টঙ্গীর মাদরাসায় শিশু নিপীড়নের ঘটনায় শাহজালাল রুমিকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাঁকে ধরতে পুলিশ কোনো অভিযানও পরিচালনা করেনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন শনিবার (২৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি স্পষ্ট করেছেন।

পোস্টে তিনি জানান, এ বিষয়ে গাজীপুর পুলিশ কমিশনারের সঙ্গে তাঁর কথা হয়েছে। পুলিশ শাহজালাল রুমিকে গ্রেপ্তারের কোনো পদক্ষেপ নেয়নি। সরকারের পক্ষ থেকেও পুলিশকে এমন কোনো পরামর্শ দেওয়া হয়নি। তিনি আরও জানান, কিছু গণমাধ্যমে এ নিয়ে বিভ্রান্তিকর খবর প্রকাশ করা হয়েছে।

এর আগে গত বুধবার (২১ অক্টোবর) টঙ্গীর আউচপাড়ার ক্বারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। অভিযুক্ত শিক্ষক মোসলেম আহম্মদের বিরুদ্ধে শিশুটির পরিবার অভিযোগ তোলে। ওই সময় ক্ষুব্ধ হয়ে শিশুটির বাবা শাহজালাল রুমি শিক্ষককে চড় মারেন এবং উপস্থিত জনতাও তাঁকে মারধর করে। পরে পুলিশ গিয়ে শিক্ষককে উদ্ধার করে গ্রেপ্তার করে। এ ঘটনায় শিশুটির পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। অন্যদিকে ভাঙচুর ও টাকা লুটের অভিযোগে পাল্টা অভিযোগ দায়ের করেছে মাদরাসা কর্তৃপক্ষ।