ডেইলি বাংলাগ্রাম

বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক বাড়াতে স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ

অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার এবং সাংস্কৃতিক কূটনীতি প্রসারের লক্ষ্যে স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক বাড়াতে স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ

অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার এবং সাংস্কৃতিক কূটনীতি প্রসারের লক্ষ্যে স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হবে। সফরকালে তিনি সংশ্লিষ্ট দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, দক্ষতা উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।

সফরের প্রথম পর্যায়ে ২৬ অক্টোবর স্পেনের সেভিল শহরে ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী। স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই) ‘দৃঢ়তর অংশীদারিত্ব, অভিন্ন সমৃদ্ধি’ প্রতিপাদ্যে এই প্রদর্শনীর আয়োজন করছে। বাংলাদেশের রপ্তানিকারকদের সঙ্গে স্পেনের আমদানিকারক, উৎপাদক ও বিনিয়োগকারীদের সংযোগ ঘটিয়ে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোই এই আয়োজনের লক্ষ্য।

স্পেনের কর্মসূচি শেষে ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির আন্তর্জাতিক বিকাশ এবং সৃজনশীল অর্থনীতির সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক অংশীদারত্বের সুযোগ খুঁজে বের করার বিষয়েও তিনি আলোচনা করবেন।