ডেইলি বাংলাগ্রাম

আ.লীগের সঙ্গে জামায়াতের ‘আঁতাত’ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ প্রকাশের দাবি জামায়াত আমিরের

বিরোধী দলকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ প্রকাশের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আ.লীগের সঙ্গে জামায়াতের ‘আঁতাত’ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ প্রকাশের দাবি জামায়াত আমিরের

বিরোধী দলকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ প্রকাশের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (২৪ অক্টোবর) সকালে মৌলভীবাজার সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই দাবি জানান।

ডা. শফিকুর রহমান বলেন, ঘটনাটি কখন, কোথায়, কীভাবে এবং কার সঙ্গে ঘটেছে, তা দেশবাসীর সামনে স্পষ্ট করা প্রয়োজন। গোয়েন্দা তথ্যের কথা বলে জনসমক্ষে এমন বক্তব্য দেওয়াকে তিনি অনুচিত আখ্যা দিয়ে বলেন, এই বক্তব্যের সঠিক ভিত্তি জনগণের কাছে তুলে ধরা উচিত। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাজের সমালোচনা করে অভিযোগ করেন, মাদক, অস্ত্র ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলেও তিনি অন্যান্য মন্ত্রণালয়ের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

মৌলভীবাজার সফরের অংশ হিসেবে সাংবাদিকদের সঙ্গে আলোচনার পর জামায়াত আমির জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যান। সেখানে তিনি দলটির ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।