ডেইলি বাংলাগ্রাম

মাদ্রাসায় বলাৎকার ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী

মাদ্রাসায় বলাৎকার ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

মাদ্রাসায় বলাৎকার ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী

মাদ্রাসায় বলাৎকার ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিলে অংশ নিয়ে তিনি এ কথা জানান।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ধর্মমন্ত্রী বলেন, মাদ্রাসার মতো পবিত্র স্থানে যাতে এমন ন্যক্কারজনক ঘটনা আর না ঘটে, সে জন্য ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সম্মেলনে উপস্থিত ইমামদের উদ্দেশে মন্ত্রী ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সতর্ক থাকার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, সমাজে ইমামদের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। তাই জুমার খুতবায় মাদক ও সন্ত্রাসসহ নানা সামাজিক অপরাধের বিরুদ্ধে ইমামদের সোচ্চার হওয়ার অনুরোধ জানান তিনি।