জুমার বয়ানে সামাজিক অপরাধের বিরুদ্ধে কথা বলার আহ্বান ধর্মমন্ত্রীর
মাদক, সন্ত্রাসসহ যাবতীয় সামাজিক অপরাধের বিরুদ্ধে জুমার খুতবায় সোচ্চার হতে ইমামদের অনুরোধ জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
মাদক, সন্ত্রাসসহ যাবতীয় সামাজিক অপরাধের বিরুদ্ধে জুমার খুতবায় সোচ্চার হতে ইমামদের অনুরোধ জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, সমাজে ইমামদের বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে, যা মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে।
মাদ্রাসার মতো জায়গায় অনৈতিক ও অশালীন ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন ধর্মমন্ত্রী। তিনি জানান, ভবিষ্যতে এমন অপরাধের পুনরাবৃত্তি বন্ধে সরকার কঠোর পদক্ষেপ নেবে। এসব পবিত্র স্থানে যেন কোনো গর্হিত কাজ না ঘটে, সেজন্য সচেতনতা তৈরিতে ইমামদের নির্দেশনা দেওয়া হয়েছে।
ইমামদের উদ্দেশে তিনি আরও বলেন, দেশের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সজাগ থাকতে হবে। উসকানি দিয়ে কেউ যেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়েও তিনি ইমামদের সতর্ক থাকার নির্দেশ দেন।