ডেইলি বাংলাগ্রাম

রাঙামাটি ও খাগড়াছড়িতে সন্ত্রাসীদের অর্ধদিবস অবরোধ, বন্ধ দূরপাল্লার যান চলাচল

সাজেকে সড়ক অবরোধ কর্মসূচিতে হামলা, লাঠিপেটা ও ভাঙচুরের প্রতিবাদে রাঙামাটি ও খাগড়াছড়িতে অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ পালিত হচ্ছে।

রাঙামাটি ও খাগড়াছড়িতে সন্ত্রাসীদের অর্ধদিবস অবরোধ, বন্ধ দূরপাল্লার যান চলাচল

সাজেকে সড়ক অবরোধ কর্মসূচিতে হামলা, লাঠিপেটা ও ভাঙচুরের প্রতিবাদে রাঙামাটি ও খাগড়াছড়িতে অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ পালিত হচ্ছে। শনিবার ভোর থেকে শুরু হওয়া এই কর্মসূচি দুপুর ১২টা পর্যন্ত চলার কথা রয়েছে। ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’ নামের একটি সংগঠন সাজেকবাসীর দাবির প্রতি সংহতি জানিয়ে এই কর্মসূচি ডাকে। তবে জরুরি ওষুধবাহী যান, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও সাংবাদিকদের গাড়ি অবরোধের বাইরে রাখা হয়েছে।

অবরোধের কারণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খাগড়াছড়ি থেকেও কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। অবরোধকারীরা বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেন। তবে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে দূরপাল্লার বাসসহ অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া রাঙামাটির কাপ্তাই লেকে লঞ্চ চলাচলও নিয়মিত আছে। ঢাকা থেকে আসা রাতের বাসগুলো পুলিশি পাহারায় খাগড়াছড়িতে পৌঁছেছে এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

এর আগে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয় স্থানীয় দুটি সংগঠন। উদ্ভূত পরিস্থিতিতে রাঙামাটি জেলা প্রশাসন সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এরপর গত বৃহস্পতিবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সেখানে আটকে পড়া ২ হাজার ৯৩৩ জন পর্যটককে খাগড়াছড়ি শহরে ফিরিয়ে আনা হয়। পর্যটকদের ফেরার পথে বাধা ও বিশৃঙ্খলার ধারাবাহিকতায় পরবর্তীতে এই নতুন অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।