ডেইলি বাংলাগ্রাম

সাজেকের পরিস্থিতি নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জামায়াত আমীরের

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান।

সাজেকের পরিস্থিতি নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জামায়াত আমীরের

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান। সেখানে তিনি ভুল তথ্যের পেছনে না ছুটে সঠিক গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন।

জামায়াত আমীর সাজেক এলাকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি উল্লেখ করেন, সাধারণ মানুষের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই। তাই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই সময়মতো সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

এর আগে পাহাড়ি দুটি সশস্ত্র দলের গোলাগুলির মধ্যে পড়ে এক ত্রিপুরা শিশু শিক্ষার্থী আহত হয়। ওই ঘটনার পর থেকে সাজেক এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে একের পর এক অবরোধ কর্মসূচির কারণে পর্যটকেরা সাজেক ত্যাগ করতে বাধ্য হন। এলাকাটিতে এখনও অস্থিরতা বিরাজ করছে।