ডেইলি বাংলাগ্রাম

আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি সরকার: ডাকসু ভিপির অভিযোগ

জুলাই অভ্যুত্থানের চেতনা উপেক্ষা করে বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে পুনর্বাসিত করছে বলে অভিযোগ তুলেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি সরকার: ডাকসু ভিপির অভিযোগ

জুলাই অভ্যুত্থানের চেতনা উপেক্ষা করে বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে পুনর্বাসিত করছে বলে অভিযোগ তুলেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি করেন। তাঁর ভাষ্যমতে, পুরোনো ভাগাভাগির রাজনীতি ফিরিয়ে আনতেই এই দুই দলের মধ্যে এমন আঁতাত তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের সূত্র টেনে ডাকসু ভিপি বলেন, সমঝোতা হওয়া দল দুটি প্রকৃতপক্ষে বিএনপি ও আওয়ামী লীগ। তিনি প্রশ্ন তোলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কারের গণভোটের রায় মানতে সরকার কী কার্যকর পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডের সঠিক বিচার না হওয়া এবং বিদেশে পলাতকদের ফিরিয়ে আনতে উদ্যোগের ঘাটতি নিয়ে তিনি ক্ষোভ জানান।

সাদিক কায়েম আরও অভিযোগ করেন, তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের কর্মীদের বিএনপিতে পদায়ন করা হচ্ছে। এছাড়া বড় বড় মেগা প্রকল্প ও বর্জ্য ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ চলে যাচ্ছে বিএনপির হাতে। ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানের কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাদের প্রকাশ্য উপস্থিতি সরকারের পুনর্বাসন প্রক্রিয়ারই প্রমাণ বলে তিনি উল্লেখ করেন।