ডেইলি বাংলাগ্রাম

স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ জেলায় নতুন কর্মকর্তা নিয়োগ

দেশের ১৩টি জেলায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩ জন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ জেলায় নতুন কর্মকর্তা নিয়োগ

দেশের ১৩টি জেলায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩ জন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এই রদবদলের আদেশ জারি করে।

নতুন আদেশে বাগেরহাটে সামছুদ্দিন মুন্না, নীলফামারীতে মো. আব্দুল হালিম, রংপুরে মিল্টন চন্দ্র রায় এবং নড়াইলে পলক কুমার মন্ডলকে পাঠানো হয়েছে। মেহেরপুরে তুষার আহমেদ, ভোলায় শেখ আব্দুল্লাহ সাদীদ, পঞ্চগড়ে মো. সানওয়ার হোসেন, খুলনায় মো. নবীরুল ইসলাম ও কুড়িগ্রামে মো. নাজমুল হাসিব রেজা দায়িত্ব পেয়েছেন। এছাড়া গাইবান্ধায় মো. সোলেমান আলী, ময়মনসিংহে এ. এস. এম. মোসা, গোপালগঞ্জে মো. আরিফুল ইসলাম এবং পাবনায় মো. পুবন আখতারকে পদায়ন করা হয়েছে।

বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে নিজ নিজ নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে উপস্থিত না হলে ওই দিন বিকেলে তারা বর্তমান পদ থেকে অবমুক্ত হিসেবে গণ্য হবেন। জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।