ডেইলি বাংলাগ্রাম

সবাইকে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়েই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে।

সবাইকে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়েই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের পাগলাপীরে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। তিনি জানান, ১২ তারিখের নির্বাচনের পর জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। এরপর থেকেই শ্রমজীবী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সরকার।

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ ইতিমধ্যে মওকুফ করা হয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। একই সঙ্গে সমাজের ইমাম, মুয়াজ্জিন ও প্রবীণ গুরুজনদের জন্য ভাতার ব্যবস্থাও নিশ্চিত করেছে সরকার।

এর আগে শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে তিনি রংপুরের পাগলাপীরে পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রীকে দেখতে সৈয়দপুর থেকে রংপুর সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা ভিড় জমান। প্রধানমন্ত্রী হাত নেড়ে উপস্থিত জনতার অভিবাদনের জবাব দেন।