শাহজালালের তৃতীয় টার্মিনাল চালুর তারিখ জানালেন বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর চালু হতে যাচ্ছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর চালু হতে যাচ্ছে। বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানিয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) রাতে বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
টার্মিনালের অগ্রগতি নিয়ে মন্ত্রী জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্যরা আজকেও শেষ বৈঠক করেছেন। প্রকল্পের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে এখনও কয়েকটি ক্ষেত্রে পারস্পরিক সমঝোতা হওয়া বাকি আছে।
বাকি থাকা বিষয়গুলো দ্রুত সমাধান হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। মন্ত্রী আরও জানান, প্রথম সপ্তাহের মধ্যেই সমঝোতা চুক্তি সই করার পরিকল্পনা রয়েছে। চুক্তিটি সই হয়ে গেলেই ১৬ ডিসেম্বর টার্মিনালটি চালু করা সম্ভব হবে।