পদত্যাগের নির্দেশ পেলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক
মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে গিয়ে সমালোচনার মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা ছাড়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে গিয়ে সমালোচনার মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা ছাড়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঢাকা-৬ আসনের সংসদ সদস্য।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষ হওয়ার পর প্রতিমন্ত্রী ইশরাককে ডেকে নেন প্রধানমন্ত্রী। সেখানেই তাকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়।
এর আগে রোববার অস্ত্র নিয়ে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেন ইশরাক হোসেন। সেই অভিযানের একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়।