আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাবে মন্ত্রিসভার সায়
রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে সন্ধ্যায় তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে ব্রিফিং করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সচিবালয় স্থানান্তরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর এবং স্থাপত্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা ওই সভায় অংশ নেন।
সেই নীতিগত সিদ্ধান্তের পরের দিনই প্রকল্পটি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্তির অনুরোধ জানিয়ে পরিকল্পনা কমিশনকে চিঠি দেয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রিসভার নতুন এই অনুমোদনের মধ্য দিয়ে সচিবালয় স্থানান্তরের প্রক্রিয়া আরেক ধাপ এগুলো।