ভুয়া তথ্যে ডব্লিউএইচও’র পদ পাওয়ার অভিযোগ: পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদে দায়িত্ব নিতে জীবনবৃত্তান্তে অসত্য তথ্য দেওয়া এবং ক্ষমতার অপব্যবহারের দায়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগপত্র বা চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদে দায়িত্ব নিতে জীবনবৃত্তান্তে অসত্য তথ্য দেওয়া এবং ক্ষমতার অপব্যবহারের দায়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগপত্র বা চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা।
রোববার (১৮ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির সচিব মো. সাইদুর রহমান খান।
দুদক সূত্রে জানা গেছে, জীবনবৃত্তান্তে মিথ্যা ও বিভ্রান্তিকর বিবরণ তুলে ধরা, ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রীয় ভাবমূর্তি নষ্ট করার প্রাথমিক প্রমাণ মিলেছে। এসব অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ায় দুদকের কমিশন সভায় অভিযোগপত্র দাখিলের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।