ডেইলি বাংলাগ্রাম

সংসদ ভবন এলাকায় ছিনতাইয়ে শিক্ষিকা নিহত: আসামির জামিন মঞ্জুর

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিন নিহতের ঘটনায় করা মামলায় মো. রাকিব হোসেন (২৪) নামের এক আসামি জামিন পেয়েছেন।

সংসদ ভবন এলাকায় ছিনতাইয়ে শিক্ষিকা নিহত: আসামির জামিন মঞ্জুর

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিন নিহতের ঘটনায় করা মামলায় মো. রাকিব হোসেন (২৪) নামের এক আসামি জামিন পেয়েছেন। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী আজ রোববার দুপুরে শুনানি শেষে এই আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান মজুমদার জানান, মামলায় পুলিশের চূড়ান্ত প্রতিবেদন জমা না হওয়া পর্যন্ত আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় রাকিবের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন। রাকিবের বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তিনি দ্রুতই কারাগার থেকে মুক্তি পেতে পারেন বলে জানান এই আইনজীবী।

গত ২৯ আগস্ট ভোরে চিকিৎসার প্রয়োজনে স্বামীর সঙ্গে ঢাকায় এসেছিলেন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিলা (৫৬)। কল্যাণপুর থেকে ব্যাটারিচালিত রিকশায় চড়ে হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার কাছে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তাঁর ব্যাগে টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে তিনি মারা যান। এ ঘটনায় তাঁর স্বামী আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।