ডেইলি বাংলাগ্রাম

স্বাধীনতার নামে বিগত সরকার দিল্লির দাসত্ব করেছে: রুহুল কবির রিজভী

বিগত আওয়ামী লীগ সরকার স্বাধীনতার দোহাই দিয়ে দিল্লির দাসত্ব করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

স্বাধীনতার নামে বিগত সরকার দিল্লির দাসত্ব করেছে: রুহুল কবির রিজভী

বিগত আওয়ামী লীগ সরকার স্বাধীনতার দোহাই দিয়ে দিল্লির দাসত্ব করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কালচারাল ইউনিটি বাংলাদেশ এ আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে। রিজভী অভিযোগ করেন, ক্ষমতা টিকিয়ে রাখতে গত ১৬-১৭ বছর দেশে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয় এবং সার্বভৌমত্ব দুর্বল করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, সংস্কৃতিকে কবজায় নিয়ে রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করা হয়েছিল। পার্শ্ববর্তী দেশের শিল্পীদের অগ্রাধিকার দেওয়া এবং প্রেক্ষাগৃহে ভারতীয় সিনেমা চালানোর মাধ্যমে নিজস্ব সাংস্কৃতিক স্বাতন্ত্র্য নষ্ট করা হয়। সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে তিনি প্রশ্ন তোলেন, ভারতকে এমন কী দেওয়া হয়েছিল যা প্রকাশ করা হয়নি। জনগণের তা জানার পূর্ণ অধিকার রয়েছে বলে তিনি দাবি করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক কাজী জেসিন। তিনি বলেন, কর্তৃত্ববাদী সরকারের পতনে গণতান্ত্রিক মুক্তি এলেও সাংস্কৃতিক মুক্তি এখনো মেলেনি। অন্তর্বর্তী সরকারের সময়েও ধর্মের নামে সাংস্কৃতিক চর্চা ব্যাহত করা হচ্ছে এবং শিল্পীদের বাধা দেওয়া হচ্ছে। এ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীনও বক্তব্য উপস্থাপন করেন।