ডেইলি বাংলাগ্রাম

কক্সবাজারে রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু: ছাত্রশিবিরের শোক ও তদন্তের দাবি

কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভের ‘টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টে’ ভয়াবহ আগুনে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

কক্সবাজারে রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু: ছাত্রশিবিরের শোক ও তদন্তের দাবি

কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভের ‘টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টে’ ভয়াবহ আগুনে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার (১৭ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ নিহতদের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সাথে তাঁরা এই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন।

শিবির নেতারা উল্লেখ করেন, নিহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের সদস্যরা রয়েছেন। অনুমোদনহীন এই কাঠের রিসোর্টটিতে কোনো জরুরি বহির্গমন পথ কিংবা অগ্নিনির্বাপণ সরঞ্জাম ছিল না। দেশের শীর্ষ পর্যটনকেন্দ্রে দীর্ঘক্ষণ ধরে আগুন জ্বলতে থাকা এবং তা দ্রুত নেভাতে না পারাকে সার্বিক নিরাপত্তাব্যবস্থার চরম ঘাটতি হিসেবে চিহ্নিত করেন তাঁরা।

বিবৃতিতে নেতৃবৃন্দ অনুমোদনহীন প্রতিষ্ঠান পরিচালনা ও দায়িত্বে অবহেলার কারণে রিসোর্ট মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান। এ ছাড়া অগ্নিকাণ্ডে দায়ীদের জবাবদিহি নিশ্চিতকরণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান এবং হাসপাতালে চিকিৎসাধীন পর্যটকদের উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।