ডেইলি বাংলাগ্রাম

কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত, ঘটনা তদন্তে কমিটি

কুমিল্লা মহানগর কার্যালয়ের অভ্যন্তরীণ পরিস্থিতি পর্যালোচনার পর সেখানকার সাংগঠনিক কমিটি ও ইমারাত ভেঙে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত, ঘটনা তদন্তে কমিটি

কুমিল্লা মহানগর কার্যালয়ের অভ্যন্তরীণ পরিস্থিতি পর্যালোচনার পর সেখানকার সাংগঠনিক কমিটি ও ইমারাত ভেঙে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে শাখাটির কার্যক্রম কেন্দ্রীয় নিয়ন্ত্রণে নিয়ে ঘটনা তদন্তে দুই সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ অক্টোবরের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আলোচনার উদ্দেশ্যে ১৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এতে সভাপতিত্ব করেন। বৈঠকে দলীয় গঠনতন্ত্রের ১৬ নম্বর ধারার ৩ নম্বর উপধারার ‘চ’ অনুচ্ছেদ ও ৬৩ ধারার প্রদত্ত ক্ষমতাবলে কুমিল্লা মহানগরের বর্তমান কমিটি বাতিল করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শাখাটির সাংগঠনিক কার্যক্রম এখন থেকে সরাসরি কেন্দ্রের অধীনে পরিচালিত হবে। কেন্দ্রীয়ভাবে এ দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমকে। অন্যদিকে সার্বিক ঘটনা তদন্তে নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহানকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তাদের দলটির আমিরের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। এরপরই পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।