ডেইলি বাংলাগ্রাম

স্থানীয় সরকার বিভাগের সব ধরনের কেনাকাটা ও দরপত্র স্থগিত

নতুন বিধিমালা তৈরি এবং নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত যাবতীয় কেনাকাটা ও দরপত্রপ্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার বিভাগের সব ধরনের কেনাকাটা ও দরপত্র স্থগিত

নতুন বিধিমালা তৈরি এবং নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত যাবতীয় কেনাকাটা ও দরপত্রপ্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আলোকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে রাষ্ট্রীয় জরুরি বিষয়ের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব এ. বি. এম. আরিফুল ইসলামের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, পণ্য সরবরাহ, সেবা ও কার্যসংক্রান্ত নতুন বা চলমান সব ধরনের দরপত্র ও ক্রয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।

পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব সংস্থাকে অবিলম্বে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।