ডেইলি বাংলাগ্রাম

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নেওয়ার সুযোগ, ৩৩৮ এজেন্সির অনুমোদন

মালয়েশিয়ায় আবারও বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে।

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নেওয়ার সুযোগ, ৩৩৮ এজেন্সির অনুমোদন

মালয়েশিয়ায় আবারও বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। দেশটিতে সম্পূর্ণ বিনামূল্যে ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগের অনুমতি দিয়েছে মালয়েশিয়া সরকার। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

অনুমোদিত তালিকার মধ্যে রয়েছে সরকারি সংস্থা বোয়েসেল, ২৫টি প্রসেসিং এজেন্সি এবং ৩১২টি বেসরকারি রিক্রুটিং এজেন্সি। ২০২২ সালের ১৮ ডিসেম্বরের দ্বিপক্ষীয় সমঝোতার আলোকে প্রাথমিকভাবে পাঠানো ৪২৩টি এজেন্সির মধ্য থেকে এগুলো চূড়ান্ত করা হয়। এসব এজেন্সি সরাসরি নিয়োগকর্তা খুঁজে চাহিদাপত্র সংগ্রহ এবং কর্মী বাছাইয়ের সুযোগ পাবে। এছাড়া বোয়েসেল ও ২৫টি এজেন্সির অনাপত্তিপত্র নিয়ে বিএমইটির ছাড়পত্র সংগ্রহ করা যাবে।

কর্মীদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে বিদ্যমান তালিকা থেকে অনিয়মে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে বাদ দেওয়া হয়েছে। নতুন মেডিকেল সেন্টারের তালিকা নির্ধারণে মালয়েশিয়ার স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। স্বচ্ছতা বজায় রাখতে কোনো নির্দিষ্ট মেডিকেল সেন্টারকে একক আধিপত্য দেওয়া হবে না। নিয়মিত তদারকির মাধ্যমে তালিকায় নতুন প্রতিষ্ঠান যুক্ত ও সংশোধনের ব্যবস্থা রাখা হয়েছে।