ডেইলি বাংলাগ্রাম

আয়াসসহ চারজনের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জামায়াতের

রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব ও জুলাই গণ-অভ্যুত্থানের সংগঠক এ এন এম (আল নূর মোহাম্মদ) আয়াসসহ চারজনের মামলা প্রত্যাহার ও তাঁদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আয়াসসহ চারজনের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জামায়াতের

রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব ও জুলাই গণ-অভ্যুত্থানের সংগঠক এ এন এম (আল নূর মোহাম্মদ) আয়াসসহ চারজনের মামলা প্রত্যাহার ও তাঁদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এই দাবি তোলেন।

বিবৃতিতে জামায়াত নেতা বলেন, সামান্য ঘটনায় আয়াসসহ চারজনকে মামলায় ফাঁসানো ও রিমান্ডে নেওয়ার ঘটনাটি বেশ উদ্বেগের। জুলাই আন্দোলনের পক্ষের শক্তিকে কোণঠাসা করতেই এই হয়রানি চালানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকার ও প্রশাসনের একটি অংশের সহযোগিতাতেই ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তি পুনরায় মাথাচাড়া দেওয়ার সুযোগ পাচ্ছে। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করে আয়াসকে মুক্তি দেওয়ার জন্য তিনি আহ্বান জানান।

এহসানুল মাহবুব জুবায়ের আরও উল্লেখ করেন, আয়াসের আধিপত্যবাদবিরোধী অবস্থানকে উদ্দেশ্যমূলকভাবে ধর্মীয় বিদ্বেষ হিসেবে প্রচার করে তাঁকে হেনস্তা করা হয়েছে। সরকার অভ্যুত্থানের চেতনা ধারণ না করে আন্দোলনকারীদের দমনের পথ বেছে নিয়েছে বলে তিনি মন্তব্য করেন। একই সাথে তিনি দেশকে স্থিতিশীল রাখতে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গ্রেপ্তার চারজনের নিঃশর্ত মুক্তির দাবি জানান।