ডেইলি বাংলাগ্রাম

গাজায় যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি হামলা, নিহত ২

দক্ষিণ গাজার রাফাহ শহরে সোমবার ইসরায়েলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজায় যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি হামলা, নিহত ২

দক্ষিণ গাজার রাফাহ শহরে সোমবার ইসরায়েলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে রাফাহর উত্তর-পশ্চিমাঞ্চলের আল-মাওয়াসি এলাকায় হামলাটি চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মুয়াবিয়া মসজিদের কাছে অবস্থানরত একদল ফিলিস্তিনির ওপর ড্রোন থেকে অন্তত একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।

একই দিনে গাজার আরও কয়েকটি এলাকায় আগ্রাসন চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর-পূর্বাঞ্চলে তাদের কামান থেকে গোলাবর্ষণ করা হয়। এছাড়া উত্তরাংশের গাজা সিটি উপকূলে গুলি চালায় ও গোলা ছোড়ে ইসরায়েলি নৌবাহিনী। তবে উপকূলীয় ও কামানের হামলায় নতুন করে কেউ হতাহত হননি।

২০২৫ সালের ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও তা প্রতিনিয়ত লঙ্ঘন করা হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৪৮৮ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ২৮১ জন আহত হয়েছেন। এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে চলা রক্তক্ষয়ী যুদ্ধে এ পর্যন্ত ৭৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজারের বেশি।