এল নিনোর প্রভাবে বলিভিয়ায় জরুরি অবস্থা জারি
প্রাকৃতিক দুর্যোগ এল নিনোর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বলিভিয়াজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগ এল নিনোর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বলিভিয়াজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শনিবার দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ এই সংক্রান্ত এক ডিক্রিতে স্বাক্ষর করেন। দুর্যোগের সংকট সামাল দিতে প্রয়োজনীয় অর্থ ও সম্পদ ছাড় এবং ত্রাণ তৎপরতা বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী, তীব্র বন্যা ও খরায় বিপর্যস্ত অঞ্চলগুলোতে অতিরিক্ত উদ্ধারকারী দল পাঠানো হবে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৬ সালের শেষের দিকে এল নিনো আবহাওয়া পরিস্থিতির তীব্রতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।
ইতিমধ্যে চলমান খরার কারণে বলিভিয়ার অন্তত ৭৮ হাজার পরিবার মারাত্মক সংকটের মুখে পড়েছে। এছাড়া তীব্র খাদ্য ও পানির সংকটে পড়ে এখন পর্যন্ত ৭৫ হাজারেরও বেশি গবাদিপশুর মৃত্যু হয়েছে।