ডেইলি বাংলাগ্রাম

ভোট চুরির অভিযোগ: প্রধান নির্বাচন কমিশনারের অপসারণ চেয়ে কংগ্রেসের পদযাত্রার ডাক

ভারতে 'ভোট চুরি'র অভিযোগ তুলে দেশটির প্রধান নির্বাচন কমিশনারের অপসারণ দাবি করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস।

ভোট চুরির অভিযোগ: প্রধান নির্বাচন কমিশনারের অপসারণ চেয়ে কংগ্রেসের পদযাত্রার ডাক

ভারতে 'ভোট চুরি'র অভিযোগ তুলে দেশটির প্রধান নির্বাচন কমিশনারের অপসারণ দাবি করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। এই দাবিতে তারা সুপ্রিম কোর্ট অভিমুখে একটি বিক্ষোভ পদযাত্রার ডাক দিয়েছে।

দলটি শীর্ষ আদালতের সামনে গিয়ে তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করবে। নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে শীর্ষ এই কর্মকর্তার পদত্যাগের বিষয়টি তারা সামনে নিয়ে এসেছে।

এদিকে চলমান উত্তেজনার মধ্যেই 'ককরোচ জনতা পার্টি'র এক বিক্ষোভ কর্মসূচি থেকে দলটির নেতা এবং কয়েক হাজার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।