ডেইলি বাংলাগ্রাম

লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে প্রায় ৪,৩৯০

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় রোববার অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে প্রায় ৪,৩৯০

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় রোববার অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গত ২ মার্চ সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪,৩৮৭ জনে পৌঁছেছে। এছাড়া চলমান এই হামলায় এখন পর্যন্ত আহত হয়েছেন ১২,৪২৪ জন।

রোববার নাবাতিয়েহ প্রদেশের কফার তিবনিত ও তাল্লুসাহ শহরে বিমান হামলা চালানো হয়। একই সঙ্গে বেইত লিফ, মাজাল জৌন এবং ইয়াতের এলাকায় কামান থেকে গোলাবর্ষণ করা হয়েছে। তবে এসব ঘটনায় নতুন করে কোনো হতাহতের খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অন্যদিকে ওয়াদি আল-খানাজির এলাকায় বোমা হামলার পর একটি আবাসিক বাড়িতে আগুন ধরে যায়। পরবর্তীতে সেখান থেকে বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।