ডেইলি বাংলাগ্রাম

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানছে তীব্র ঘূর্ণিঝড় ‘মুরাসুর’

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের উপকূলে তীব্র ঘূর্ণিঝড় ‘মুরাসুর’ আঘাত হানতে যাচ্ছে।

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানছে তীব্র ঘূর্ণিঝড় ‘মুরাসুর’

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের উপকূলে তীব্র ঘূর্ণিঝড় ‘মুরাসুর’ আঘাত হানতে যাচ্ছে। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে এটি স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, প্রবল এই ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিবেগে নেল্লোর ও নরসাপুরের মধ্যবর্তী ওঙ্গোল অঞ্চলের কাছাকাছি উপকূল অতিক্রম করতে পারে।

এর কয়েক দিন আগেই আঘাত হানা ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর কবলে পড়ে দেশটির দক্ষিণ উপকূলে পাঁচজন নিহত হয়েছিলেন। নতুন এই দুর্যোগ মোকাবিলায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে আনুমানিক ৬ হাজার থেকে ৮ হাজার বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হতে পারে, যা বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।

রাজ্যটির উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, নেল্লোর, প্রকাশম, বাপাতলা ও কৃষ্ণা জেলায় ঝড়ের তীব্র প্রভাব পড়বে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ইতিমধ্যে নিম্নাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।